ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ব্রিজের ধসে যাওয়া এপ্রোচের মেরামত করলো উপজেলা প্রশাসন

author
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ সকাল ৮:৪২
ad003
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনের কবলে পড়ে ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচে মাটি ধসে গিয়ে ভাড়ি যান চলাচল বন্ধ হয়েছে। 

বুধবার বিকালে ব্রিজের নিচে মাটি সড়ে যাওয়ায় সন্ধ্যা থেকে দুর্ভোগ পোহাতে হয় যানবাহন চালকদের।  েখবর পেয়ে রাতেই পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বকশীগঞ্জ- দেওয়ানগঞ্জ সড়কের ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচ মেরামত কাজ শুরু করেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। মাটি, জিও ব্যাগ ও বস্তা ফেলে ব্রিজটি রক্ষার কাজ চলছে।

দুপুরে মাটি ভরাট ও মেরামত কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুরাদ হোসেন।

এসময় মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, ব্রিজের পূর্বপাশে মাটি ধসে গিয়ে ভারি যান চলাচল বন্ধ হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আশাকরি দ্রুত সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT