ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

'রাজু বাহাদুর'-র সাথে মারা গেল আরেক হাতি

author
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬
ad003
চাঁদাবাজির কাজের ব্যবহৃত নারায়ণগঞ্জ থেকে মুক্ত করে গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে আনা হাতি ‘রাজু বাহাদুর’  মারা গেছে। প্রায় আড়াই মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মারা যায় সে। এর পরের দিনে এই পার্কে মারা গেছে অন্য এক হাতি। বর্তমানে সাফারি পার্কে ৮টি হাতি রয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে এই দুই হাতির মৃত্যুর বিষয়টি যায়যায়দিনকে নিশ্চিত করেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। 

পার্ক সুত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে রাজু বাহাদুর অসুস্থ অবস্থায় চিকিৎসকসহ দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। গত ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কের অন্য একটি হাতি আক্রমণ করেছিল। আক্রমণের ধাক্কায় সে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পরে ক্রেনের সাহায্যে তাকে সেখান থেকে সরিয়ে বালুর ওপর রাখা হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন, তার একটি পা ভেঙে গেছে। অন্য একটি পায়েও গুরুতর আঘাত ছিল। আহত হওয়ার পর থেকেই রাজু বাহাদুর দাঁড়াতে পারছিল না। শুয়ে থাকা অবস্থায় তাকে খাবার হিসেবে আখসহ অন্যান্য খাবার দেওয়া হচ্ছিল। পরিস্থিতি সংকটজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের আনা হয়। পাশাপাশি দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের পরামর্শ ও তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ৭আগস্ট সকালে পার্কের হাতিশালায় রাজু বাহাদুরকে মৃত অবস্থায় দেখতে পান কর্মীরা। এর আগেরদিন পুর্ণ বয়স্ক অপর হাতিটি ব্যাকটিরিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল। পরে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করার পরই বিষয়টি প্রকাশ পায়।'

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন,সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন এর আগে জানিয়েছিলেন, রাজু বাহাদুরের একটি পা ভেঙে যাওয়ায় সে দাঁড়াতে পারছিল না। তার শারীরিক অবস্থা ভালো ছিল না এবং সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। দেশি-বিদেশি চিকিৎসকদের মাধ্যমে তার চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

তিনি আরো বলেন, ৬ আগস্ট ব্যাকটিরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকা অন্য একটি হাতিও মারা যায়। দুটি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে হাতি দুটিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরে মাটি চাপা দেওয়া হয়।'

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করে। মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন হাতিটিকে রাস্তাঘাট ও বিভিন্ন বাজারে মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ ছিল। পরে অভিযান চালিয়ে হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়। উদ্ধারের সময় তার বয়স ছিল প্রায় ৯ বছর।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT