কুমিল্লা কবি পরিষদ, বরুড়া উপজেলা শাখার পক্ষ থেকে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও)আসাদুজ্জামান রনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ১২.০০ অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদ, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম,বরুড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইলিয়াস আহমেদ , উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোয়াজ্জেম হোসেন কল্লোল সিকদার , বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম , বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেধাদ উদ্দিন এবং মুগজী মাস্টার ছোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদ, বরুড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মোর্শেদা চৌধুরী এ্যানি, সহ-সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক, সাংবাদিক শরিফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ও কবি সোহেল রানা, সহ-সভাপতি মাহবুব আলম, কবি আয়াত আলী,সাংস্কৃতিক সম্পাদক আহমেদ নুর, আবৃত্তি সহ-সম্পাদক ফারহান আক্তার এবং সহ-প্রচার সম্পাদক শরিফ উদ্দিনসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সৌজন্য সাক্ষাৎকালে সাহিত্য, সংস্কৃতি, কাব্যচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কুমিল্লা কবি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কুমিল্লা কবি পরিষদ, বরুড়া উপজেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।