নীলফামারীর সৈয়দপুরে মোহাম্মদ আরমানকে সভাপতি এবং মো. মমিনুর ইসলাম রাব্বীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈয়দপুর (সাংগঠনিক) জেলা শাখার ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে জাবেদ খান রুবেলকে সিনিয়র সহ-সভাপতি এবং মেহেদী হাসান জয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদে অন্যান্য নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের অধীন সৈয়দপুর উপজেলা ছাত্রদল, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদল এবং সৈয়দপুর পৌর ছাত্রদলের আংশিক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত জেলা কমিটির সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুর ইসলাম রাব্বী এসব কমিটির অনুমোদন দেন।