ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

author
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ বিকেল ৫:০৯
ad003
মানিকগঞ্জের শিবালয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কবিহীন ও অনুমোদনহীন বেকারি পণ্য উৎপাদন এবং খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদান মেশানোর দায়ে ‘ফ্রেন্ডস ব্রেড এন্ড বেকারি’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার বরংগাইল বাজারসংলগ্ন ওই বেকারি কারখানায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। উৎপাদিত খাদ্যপণ্যে জেলজাতীয় উপাদান, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।এছাড়া, তৈরি করা পণ্যগুলো কোনো ধরনের মোড়ক ছাড়াই এবং প্রয়োজনীয় অনুমোদন না থাকা অবস্থায় সংরক্ষণ ও বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় মানিকগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে আইন ও স্বাস্থ্যবিধি না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT