ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন অভিযুক্ত ছেলে আটক

author
রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ সকাল ৮:৪০
ad003
রাজবাড়ী পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছেন এক মা অভিযোগ উঠেছে । নিহত মোছাঃ তারা খাতুন (৪৬) ওই গ্রামের জাবেদ বিশ্বাসের স্ত্রী। 

ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং অভিযুক্ত রাজু কে আটক করে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) রাতে ওই ইউনিয়নের সুবর্ণখোলা ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহতের পিতা সিরাজ উদ্দিন খান বলেন আমার মেয়েকে জামাই ও নাতি ছেলে মেরে ফেলে রেখেছে আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

নিহতের ভাই বলেন আমার ভাগিনা বোনের লাশ ফেলে রেখে আমাদের বাড়ি গিয়ে খবর দেই  আমার মাকে মেরে ফেলেছে আসলে ওরাই পরিকল্পিত ভাবে আমার বোনকে মেরেছে।

স্থানীয় জনপ্রতিনিধি জিল্লুর রহমান বলেন রাজু নেশাখোর ছেলে ওর মাকে কে মারছে সেটা বলা কষ্ট কর, তবে লাশ ফেলে কাউকে না বলে মামা বাড়ি গিয়ে সংবাদ দেওয়া বিষয় টা সন্দেহ জনক, এ ঘটনারপর ভয়ে এলাকা ছাড়া নিহতের স্বামী জাভেদ বিশ্বাস।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝতে পারব হত্যা নাকি দুর্ঘটনা। তবে নিহতের ছেলে রাজুর কথা বার্তা অসংলগ্ন তাকে আটক করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT