ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন অভিনেত্রী রানি মুখার্জি

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ সকাল ৯:১২
ad003
অভিনেত্রী রানি মুখার্জি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এ সম্মানসূচক ডিগ্রি পাওয়ার পর আবেগের ও বিনম্রতার মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে রানি বলেন, জীবনের কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়িয়ে নিজের পুরো যাত্রাপথের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। আজকের দিনটি তার জন্য তেমনই একটি দিন।

রানি মুখার্জি জানান, অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া তার জন্য গভীরভাবে সম্মানের। দীর্ঘ অভিনয়জীবনে করা প্রতিটি চরিত্র, প্রতিটি গল্প ও প্রতিটি অভিজ্ঞতা তাঁকে আজকের মানুষ ও অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে।

রানি মুখার্জি আরও বলেন, এত বছর ধরে দর্শকরা তার কাজকে নিজেদের ঘর, হৃদয় ও স্মৃতির অংশ করে নিয়েছেন। দর্শকদের ভালোবাসা ছাড়া তাঁর এই দীর্ঘ যাত্রা একই রকম হতো না।

সম্মান কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে গ্রহণ করছেন বলে জানান তিনি। পাশাপাশি গল্পের শক্তির ওপর তার বিশ্বাস আরও গভীর হয়েছে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT