ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

author
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ সকাল ৯:১৪
ad003
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেলটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট)বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকার  সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কে মর্মস্পর্শী এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনজুয়ারা বেগম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এর আগেই তিনি ঘটনাস্থলেই  মারা যান।

এরইমধ্যে মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। এ খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।তবে ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT