ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ইন্টারন্যাশনাল যুব দিবস পালিত

প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ দুপুর ২:২০
ad003
মাদক ব্যবহার প্রতিরোধে আধুনিক ও বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতি গ্রহণ করা জরুরি। যুব সমাজকে সুরক্ষা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সাবস্ট্যান্স ইউজ প্রফেশনালস (আইসাপ) বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়েজনে জুমে আয়োজিত একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠানে বক্তারা এমনটাই অভিমত ব্যক্ত করেন। 

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের কমিউনিকেশন অফিসার ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৩ আগষ্ট ছিল আর্ন্তজাতিক যুব দিবস। দিবসটি উপলক্ষে ১২ আগস্ট (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ‘প্রমাণ-ভিত্তিক মাদক প্রতিরোধ’ (এভিডেন্স-বেইস্ট ড্রাগ প্রিভেনশন) শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে ওয়েবিনারের আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর। জুমে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক এবং আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ইকবাল মাসুদ বলেন, চলতি বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্খা’ আমাদের মনে করিয়ে দেয় তরুণদের জীবন বাস্তবতা ভিন্ন হলেও একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের আকাঙ্খা সবারই এক। তবে মাদক যুবসমাজের এই আকাঙ্খাকে নষ্ট করছে। প্রথাগত উপায়ে মাদক প্রতিরোধের চেয়ে বিজ্ঞান ও প্রমাণ-ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা (এভিডেন্স-বেইস্ট প্রিভেনশন) অনেক বেশি কার্যকর। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।

সেমিনারে আন্তর্জাতিক পরিমন্ডল থেকে বক্তব্য রাখেন আইসাপ-এর ন্যাশনাল চ্যাপ্টারস কো-অর্ডিনেটর ওলহা মিশাকিভস্কা, সায়েন্টিফিক সাপোর্ট কো-অর্ডিনেটর রাশা আবি হানা এবং ওয়ার্ল্ড ফেডারেশন এগেইনস্ট ড্রাগস-এর সেক্রেটারি জেনারেল ক্রেসিডা ডি উইট এবং বাংলাদেশের আ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এর সদস্য এ এফ এম সাদমান সাকিব।

আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল বলেন, তরুণদের জন্য মাদক প্রতিরোধে কাজ করার পাশাপাশি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কারণ আজকের তরুণরাই ভবিষ্যতের রাষ্ট্র পরিচালক। ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং অনুষ্ঠানের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় ওয়েবনারে অংশ নেয় দেশের ও দেশের বাহিরের বিভিন্ন ইয়ুথ ফোরামের যুব প্রতিনিধিরা। যুব দিবসের এই বিশেষ সেমিনারে তরুণদের জন্য সুস্থ, মাদকমুক্ত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ এবং উন্নয়ন সংস্থাগুলোকে সম্মিলিতভাবে প্রমাণ-ভিত্তিক মাদক প্রতিরোধ নীতিমালা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT