জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট সরকারি কলেজের হল রুমে সরকারি কলেজের অধ্যক্ষ একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০ জন অভিভাবক উপস্থিত হয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন। আলোচনা সাপেক্ষে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নিয়ে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। দ্বাদশ শ্রেণির ক্লাসে সন্তোষজনক উপস্থিতি না হলে প্রাক-নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং প্রাক-নির্বাচনি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা থেকে বিরত রাখার পক্ষে অভিভাবকগণ মত প্রদান করেন। উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মতামত প্রদান করেন প্রফেসর মোঃ ওয়াকিব আলী, ভর্তি-কমিটির আহবায়ক জনাব মোঃ রিয়াজুল ইসলাম সহযোগী অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ, কমিটির সদস্য সিদ্দিক মোঃ আবু সাঈদ সহযোগী অধ্যাপক গণিত বিভাগ, সাখাওয়াত হোসেন সহকারী অধ্যাপক পদার্থ বিজ্ঞান বিভাগ, মোঃ মাসুদুর রহমান সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোঃ মনোয়ার হোসেন প্রভাষক অর্থনীতি বিভাগ। এ ছাড়াও গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আবু রেজা মো: আমিনুর রহমান সুইট,রসায়ন বিভাগের প্রভাষক আবু সাইদ চৌধুরী বিপ্লব, বাংলা বিভাগের প্রভাষক আবু নাছের, আইসিটি বিভাগের প্রভাষক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।