ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি রিফাত আমিনের ছেলে আটক

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ৪:২৪
ad003
যাযাদি ডেস্ক

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করেছে সেনাবাহিনী।

এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক ইয়ার গান, একটি বিদেশি তলোয়ার, নেশা জাতীয় ইনজেকশন, বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ইয়াবা জব্দ করা হয়।

রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা চলে এ অভিযান। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।

তিনি বলেন, সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমনের কাছে নাইন এমএম অস্ত্র আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রুমন তার দোতলার শয়ন কক্ষে দরজা দিয়ে ঘুমাচ্ছিল। দরজা ভাঙার শব্দ শুনে দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সে। এ সময় তাকে অসুস্থ অবস্থায় আটক করা হয়। তার ঘর তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মদের বোতল, আনুমানিক সাড়ে ৩০০ ইয়াবা, ৫০টি নেশা জাতীয় ইনজেকশন, একটি অত্যাধুনিক ইয়ার গান, বিদেশি তলোয়ার ও অস্ত্র পরিষ্কার করার মেশিন জব্দ করা হয়।

এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান মেজর ইফতেখার আহমেদ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT