ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

author
Editor

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫ সকাল ১০:১০
ad003
যাযাদি ডেস্ক

রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ সোমবার (১৬ জুন) সকালে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘আজ সোমবার ভোরে ট্রাইব্যুনালের সামনে পাকা রাস্তার ওপর বিস্ফোরণ হয়েছে। একটি ককটেল বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। আজকের বিস্ফোরণের ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি।’

জানা যায়, আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানি হয়েছে। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও এই মামলার আসামি। এই মামলার শুনানি আজ দুপুরে অনুষ্ঠিত হয়।

মামলাটির শুনানির আগে ভোরবেলা ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ছাড়া, জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও মামুনের বিরুদ্ধে হওয়া এই মামলার এর আগে শুনানি হয়েছিল ১ জুন। সে দিনও একই জায়গায় (শিশু একাডেমিসংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে) ‘ককটেলসদৃশ পটকা’ বিস্ফোরণের কথা জানিয়েছিল শাহবাগ থানা-পুলিশ।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর সে সম্পর্কে বলেন, ‘এর আগের বিস্ফোরণের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

সে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা বিদ্যমান রয়েছে।’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT