ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ ককটেল উদ্ধার

author
Editor

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫ সকাল ১০:১১
ad003
যাযাদি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণ থেকে ৬টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আজ সকাল ৯টার পর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। বোম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে সেখানে উদ্ধার করা ৬টি ককটেল ছিল।

জানা যায়, আজ সোমবার (১৬ জুন) সকালে নিরাপত্তারক্ষীরা ভবনটির সামনে অবস্থিত কাঠবাদাম গাছের নিচে কয়েকটি ককটেলসদৃশ বস্তু দেখেন।

পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (আইন অনুষদ) ড. এনামুল হক সজিব মোতাহার হোসেন ভবনের সামনে ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে বিষয়টি জানানো হয়। আমরা গিয়ে দেখতে পাই দুটি ওয়ানটাইম বক্সে ৬টি ককটেল রয়েছে। একটিতে ৪টি অন্য বক্সে ২টি ককটেল ছিল।

পরে আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানাই। পরবর্তীয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো যে ককটেল সে বিষয়টি নিশ্চিত করেছে।’

ককটেল কারা রেখে যেতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালের ফটকটি সবসময় খোলা থাকে। এখানে সিসিটিভিও নেই, তাই রাতের বেলা কে বা কারা রেখে গেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না।

’ আজ থেকে এখানে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT