কলা শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্য শক্তির জোগানদাতা ও নানা পুষ্টিগুণে ভরপুর। তবে বিশেষজ্ঞরা বলছেন, কলা খাওয়ার সময় অনুযায়ী এর উপকারিতা ভিন্ন হতে পারে।
কলা খাওয়ার সময় :
নাশতার সঙ্গে: দই, ওটস বা পাউরুটির সঙ্গে খেলে দিন শুরু হয় সতেজভাবে।
দুপুর বা বিকেলে: খাবারের পর বা ক্ষুধা লাগলে কলা খেলে শক্তি ফেরে, মনও ভালো থাকে।
হজম ও ওজন নিয়ন্ত্রণে ভূমিকা:
খাবারের সঙ্গে: ফাইবার হজমপ্রক্রিয়া সহজ করে।
অপক্ব কলা: এতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে, যা ভালো ব্যাকটেরিয়া বাড়ায় ও হজমে সাহায্য করে।
খাবারের আগে: ভাত বা রুটি খাওয়ার আধঘণ্টা আগে কলা খেলে দ্রুত পেট ভরে যায়, অতিরিক্ত খাওয়া কমে।
স্ন্যাকস হিসেবে: দুপুর ও রাতের খাবারের মাঝখানে একটি কলা ক্ষুধা মেটায়, অতিরিক্ত ক্যালরি বাড়ায় না।
পুষ্টিগুণ:
একটি মাঝারি কলায় থাকে প্রায় ১০৫ ক্যালরি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি ও বি৬। পাকা কলায় চিনি বেশি থাকলেও অপক্ব কলায় ফাইবার ও স্টার্চ বেশি থাকে।