ভীষণ আত্মকেন্দ্রিক এই সমজে কেউ যখন নিজের কথা না ভেবে অন্যের জন্য জীবন উৎসর্গ করে তখন এই ঘুনে ধরা সমাজ কি তার মূল্য চুকাবেব নাকি ‘আগাছা’ বলে তাকে খারিজ করে দেবে! এমন প্রশ্নের উত্তর জানতে তৈরি হয়েছে ভিন্ন চিন্তাধারার নাটক আগাছা। নামটিই ইতোমধ্যেই সাঁড়া ফেলে দিয়েছে।
প্লাস মিডিয়ার প্রযোজনা এবং বর্ণনাথ এর পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার এবং সামান্তা পারভেজ। একটি সরলরৈখিক এবং ইগোলেস চরিত্রে মাসুদ (শামীম হাসান সরকার) দারুণ অভিনয়ে নিজেকে উজার করে দিয়েছেন। শামীম তার নিজস্বতাকে ভেঙে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছেন আগাছা নাটকে। দূর্দান্ত এক করুণ ও আবেগময় পরিবেশ সৃষ্টির মধ্যদিয়ে তিনি নিজেকে আবারও একজন গুণী অভিনেতা হিসেবে প্রমাণ করলেন। সঙ্গে সামান্তাও মোহমুগ্ধ অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন।

আবহমান এই গ্রাম-বাংলার সমাজিক বাস্তবতায় মাসুদ একটি ‘আগাছা’, সমাজ এবং পরিবারে যে একটি মূল্যহীন চরিত্র, একান্ত ব্যক্তিগত জীবনেও। সাত বছর ধরে যাকে প্রাণাধিক ভালোবাসে সেও সুযোগে অবমূল্যায়ন করে। অন্যদিকে পরিবারে ভাই-ভাবির কাছে যার কোন অস্তিত্বই নেই। অথচ এই মানুষটাই সময়ের উল্টো পিঠের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যের জন্য নিজেকে উজার করে দিলেও প্রাপ্তিতে নাই কোন এতটুকু সহানুভূতি। সমাজের মাপকাঠি এবং মাসুদের নিজস্ব আয়না দর্শকদের ভাবনায় ফেলে দেবে, এই নাটক। নাট্যকার জায়েদ জুলহাসের রচনা এবং বর্ণনাথের পরিচালয় নাটক ‘আগাছা’ মুক্তি পেয়েছে প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘প্লাস মিডিয়া নাটক’। শুক্রবার থেকেই চলছে। ইতোমধ্যেই ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে নাটকটি।