ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার থেকে হাইকোর্টের ৪৯ বেঞ্চে বিচারকাজ চলবে

author
Editor

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫ সকাল ৯:২০
ad003
যাযাদি ডেস্ক

অবকাশ শেষে থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

আগামী রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ মঙ্গলবার (১৭ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ২২ জুন (রবিবার) থেকে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করা হয়েছে। নোটিশে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের নাম এবং বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে।

গত ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত সু্প্রিম কোর্টের অবকাশ। প্রথা অনুসারে প্রতিবার অবকাশ শেষে এবং প্রয়োজন অনুযায়ী প্রধান বিচারপতি তার প্রশাসনিক ক্ষমতাবলে বেঞ্চ গঠন ও পুনর্গঠন করে দেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT