ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় বলেশ্বর নদীর পাড় থেকে ২ টি মাথাসহ ৪০ কেজি হরিণের মাংস জব্দ

author
পাথরঘাটা( বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৮
ad003
বরগুনার পাথরঘাটার বলেশ্বর সংলগ্ন নদীর পাড় থেকে হরিণের দুটি মাথাসহ ৪০ কেজি মাংস জব্দ করেছে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ি। 

বুধবার (০১ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপ্তার খালের মোহনা বলেশ্বর নদীর পাড় থেকে ২টি মাথা ও মাংস জব্দ করা হয়। চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


এসআই মো. সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু হরিণ শিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে নিয়ে আসছে। এমন সংবাদে ভিত্তিতে ভোররাত সাড়ে ৩ টার দিকে বলেশ্বর নদীর পূর্ব পাড়ের নাপ্তার খালের মোহনা এলাকায় অভিযান পরিচালনা করি। চোরা কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তায় দুটি হরিণের মাথাসহ চল্লিশ কেজি হরিনে মাংস রেখে পালিয়ে যাওয়া। এ সময় কাউকে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

উদ্ধার হওয়া হরিণের মাংস আদালতের নিদেশনা অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে এবং যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT