বিস্ফোরক আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেতারা হলেন হলদিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাংগাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: হুমায়ুন কবির ও আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত রসুল অপু।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, " বিস্ফোরক আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কে বরগুনা জেল হাজতে।