ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলেদের সচেতন করতে ভোলায় কোস্টগার্ডের লিফলেট বিতরণ

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৯
ad003
বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারী এবং প্রতিনিয়ত কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।  এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সবরকম ব্যবস্থা নিয়েছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। 

আজ বুধবার (৮ অক্টোবর) পঞ্চম দিনের মতো সকাল থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে কঠোরভাবে অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বিধিনিষেধ কার্যকর করতে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন  লে. মো: মুত্তাকিন সিদ্দিকী জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে তারা নিয়োমিতভাবে অভিযান ও টহল কার্যক্রম চলমান রেখেছেন। আজ সকাল থেকে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের ভোলার খালসহ বিভিন্ন মৎস্য পল্লীতে জেলেদের মাঝে সচেতনতামূল লিফলেট ও মাকিং করছেন তারা।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোলার নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT