ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ১৭৮৩

author
Editor

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫ সকাল ১০:১২
ad003
যাযাদি ডেস্ক

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে একদিনে মোট ১ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন।

শুক্রবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ জুন) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করে।

এ সময় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, দুইটি একনলা বন্দুক, ৪৬ রাউন্ড কার্তুজ, চারটি রাম দা, তিনটি ধারালো চাকু, একটি লোহা কাটার কেচি, দুইটি শাবল, ছয়টি এলজি, দুইটি চাপাতি, চারটি ছুরি, সাতটি তরবারি, দুইটি হাসুয়া, একটি ডেগার ও একটি কাঠের ও লোহার তৈরি থ্রি রাইফেলের বাট উদ্ধার করা হয়।

পুলিশ সদরদপ্তর আরো জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT