ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘সোলজার’ সিনেমায় নতুন লুকে শাকিব খান

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৫
ad003
শাখিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায়  প্রকাশ পেল শাখিব খানের নতুন লুক।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে শাকিব খানকে দেখা গেল এক অচেনা অবতারে, যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। এদিন নিজের ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান। সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস’- অর্থাৎ, আপনার সৈনিক আপনার সেবায়!

সেই পোস্টারে শাকিবকে দেখা গেছে একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে-মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা।

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ।

তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’ আরেকজনের মন্তব্য, ‘তাকে রণবীর কাপুরের মতো লাগছে।’

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT