ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ‘বিশ্ব হাত ধোয়া’ দিবস পালিত

author
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫ সকাল ৯:১০
ad003
“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত“ এ প্রতিপাদ্যকে  সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে ‘বিশ্ব হাত ধোয়া’ দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া কার্যক্রম চলে । উপজেলা প্রশাসন ও  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়। এরপর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধৌত করার কৌশল প্রদর্শন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার,সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ প্রমুখ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT