ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সিইসিদের নামে মামলা দেবে বিএনপি

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ সকাল ৮:৪৪
ad003
যাযাদি ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নামে রোববার (২২ জুন) মামলা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২১ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধিদল প্রথমে নির্বাচন কমিশনে (ইসি) যাবে। এরপর তারা বেলা পৌনে ১১টায় শেরেবাংলা থানা মামলার আবেদন করবেন।

বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনগুলোতে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করতে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়েছে।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কেএম নূরুল হুদার অধীন ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী হাবিবুল আউয়ালের অধীন কমিশন সম্পন্ন করেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT