ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা, কলম বা মোবাইল প্রতীক চাইল এনসিপি, নিবন্ধন পেতে আবেদন

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ ভোর ১:১১
ad003
যাযাদি ডেস্ক

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি। আজ রবিবরা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন দলটির নেতারা।

আবেদনে শাপলা, মোবাইল ও কলমের মধ্যে একটিকে প্রতীক হিসেবে চেয়েছে এনসিপি। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসিতে আবেদন জমা দেয়।

এর আগে আজ নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জনতার দল, জনতার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিসহ বেশ কয়েকটি দল।

আজ নিবন্ধনের আবেদন শেষে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামিম কামাল বলেন, নতুন ধারার রাজনীতি করতে চায় তাদের দল। চাবি প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছেন তারা। 

আর জনতার পার্টি মহাসচিব শওকত মাহমুদ বলেন, সব শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছেন তারা।

নিবন্ধন পাবেন, এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT