ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাগুন্দা নামকস্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সিএনজির ৩ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। ঘটনাস্থলে ২ জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা যায়।
অাহতদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তারাকান্দা থানার অফিসার ইন চার্জ টিপু সুলতান জানান, শেরপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জি কে পরিবহনের একটি বাস বেলা ১২টার দিকে তারাকান্দা উপজেলার বাগুন্দা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি, পিকআপ ভ্যান ও হ্যান্ড ট্রলির সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দূর্ঘটনার পর শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।