ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কর্মসূচি ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

author
Editor

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫ সকাল ১০:১২
ad003
যাযাদি ডেস্ক

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিচ্যুতি বিডিআর সদস্যরা।

সোমবার (২৩ জুন) বেলা আড়াইটার দিকে জাতীয় জাদুঘরের সামনে এই ঘোষণা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে তৈরি সংগঠন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম সবুজ।

‎মো. ফয়জুল আলম সবুজ বলেন, ‘আমরা শাহবাগে সড়ক ব্লকেড কর্মসূচি পালন করেছি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন।

তাই মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যদি আমাদের কোনো কিছু জানানো না হয় তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। তার আগ পর্যন্ত আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।’

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম নতুন সরকার আসায় আমরা সুষ্ঠু বিচার পাব। কিন্তু আমরা সেটা পাইনি।

বর্তমান সরকার আসার পর অনেক আসামি মুক্তি পেয়েছে কিন্তু আমাদের বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়নি।’

এর আগে, বেলা পৌনে ১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় শাহবাগে যানচলাচল বন্ধ ছিল। এতে শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়।

প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়ক ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তারা। এতে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT