ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘বেহুলা দরদী’ নিয়ে আসছেন ইমরান হাসো

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫ সকাল ৬:৩৪
অভিনেতা ইমরান হাসো। অভিনেতা ইমরান হাসো।
ad003
এবার ‘বেহুলা দরদী’ নিয়ে বড় পর্দায় আসতে চলেছে সময়ের ব্যস্ততম অভিনেতা ইমরান হাসো। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা বেহুলা দরদী। সিনেমাটিতে বেহুলার বান্ধবী সখী চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাসো।

‘বেহুলা দরদী’তে অভিনয় প্রসঙ্গে অভিনেতা ইমরান হাসো বলেন, আমার বিশ্বাস এই সিনেমা আপনাদের ভালো লাগবে। সবাই ভীষণ পরিশ্রম করেছে এই কাজে গিয়ে। পরিচালক সবুজ খান ভাইয়া তার সর্বোচ্চ চেষ্টা করেছেন।

লোকজ সংস্কৃতি অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বেহুলা দরদী’ পেয়েছেন ইউ গ্রেড সেন্সর ছাড়পত্র। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সেন্সর বোর্ড কর্তৃপক্ষ সিনেমাটিকে কোনো প্রকার কর্তন ছাড়াই সকল বয়সের দর্শকদের জন্য উপযোগী হিসেবে ছাড়পত্র দেন। ৩১ অক্টোবর সিনেমার শুভমুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ‘উৎসব অরিজিনালস’।

সিনেমাটি নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী গীতিনাট্য ‘বেহুলা নাচারি পালা’ অবলম্বনে, যা একসময় টাঙ্গাইল ও আশপাশের অঞ্চলে গ্রামীণ মঞ্চে নিয়মিত পরিবেশিত হতো। টাঙ্গাইল জেলার মধুপুর অঞ্চলের একটি বেহুলা নাচারি দলের সদস্যদের সংগ্রাম ও জীবনকাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার মূল গল্প। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সবুজ খান। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রযোজনা করেছেন মো: জাহিদুল ইসলাম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেশের প্রখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু। এছাড়া চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আঁখি আক্তার, সেলজুক ত্বারিক, মো. আলগীর হোসেন, শেখ মেরাজুল ইসলাম, আফফান মিতুল, রেশমি আহামেদ, সানজিদা মিলা, হাসিমুন, স্নিগ্ধা হোসেইন, ইমরান হাসো, নয়ন আহমেদ কাজলসহ মধুপুরের স্থানীয় শিল্পীরা।

এমরান হোসেন মিডিয়ায় ইমরান হাসো নামেই পরিচিত। ইমরান হাসো ২০১৫ সালে বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো হা-শো দিয়ে মিডিয়ায় তার পথচলা। ছোট্ট বেলা থেকেই ইমরান হাসো সবার পছন্দের ছিলো। স্কুলে, কলেজে যেকোনো অনুষ্ঠানে সে অভিনয় করে পুরষ্কার পেত। ছোট বেলা থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন থাকলেও হয়ে যায় অভিনেতা। নওগাঁ জেলার পত্নীতলা থানার সন্তান ইমরান হাসো। থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স শেষ করেছে। ইমরান হাসো সময়ের তরুন উদীয়মান অভিনেতা।মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র সব জায়গায় তার সমানভাবে পথচলা। শিল্পীদের ভীষণ পছন্দের মানুষ ইমরান হাসো। আর সেই প্রমাণ পাওয়া গেছে এবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে। সর্ব কনিষ্ঠ প্রাথী হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে। ইমরান হাসো অভিনীত ‘বেহুলা দরদী’ সিনেমাটি নিয়ে সে ভীষণ আশাবাদী। কারন এই সিনেমাটি দেশের সিনেমা। গানের সিনেমা। এই সিনেমা দেখলে গ্রামের অনেক ঐতিহ্য ফিরে পাওয়া যাবে। ইমরান হাসোর ২৮ তম সিনেমা ‘বেহুলা দরদী’ তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা-সুলতানপুর, লাল শাড়ি, শান ও জ্বীন-৩। এখন পর্যন্ত ইমরান হাসো প্রায় ৫০০ টিকে নাটকে অভিনয় করেছেন। বর্তমানে দীপ্ত টিভিতে চলছে দীর্ঘ ধারাবাহিক নাটক রুপনগর। তার অভিনিত উল্লেখযোগ্য কয়েকটি নাটকের নাম-বকুলপুর, অচিনপুর, গোলমাল, আদম, জাদুনগর, তাফালিং, নাইটগার্ড, তোফাজ্জলের শেষ ভাত, শূন্য পৃথিবী সহ অনেক নাটক আছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT