ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ৩ জনের মৃত্যু

author
Editor

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫ সকাল ১০:১২
ad003
যাযাদি ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরো ১৯ জন।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সেই হিসেবে শনাক্তের হার ৪.৬৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। তাদের একজনের বয়স ৬১-৭০ বছর, একজনের ৭১-৮০ বছর ও একজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ঢাকা ও দুজন চট্টগ্রাম বিভাগের।

তিনজনের একজন সরকারি ও দুজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৮ জন মারা গেছে। তাদের মধ্যে চলতি বছর মারা গেছে ১৯ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন।

২০২৫ সালে শনাক্ত হয়েছে ৪৫২ জন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT