বরগুনার আমতলীতে ১০ পিস ইয়াবা সহ এক চায়ের দোকানদারকে গ্রেফতার করেছ আমতলী থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় আমতলী পৌরসভার দুই নং ওয়ার্ডের এ,কে স্কুল রোডের নিজের চায়ের দোকান থেকে ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম(৩৫) আমতলী পৌরসভার তিন নং ওয়ার্ডের মজিবর রহমানের ছেলে । আমতলী থানার অফিসার ইন চার্জ দেওয়ান জগলুল হাসান জানান , সে দীর্ঘদিন পর্যন্ত চা বিক্রির পাশাপাশি ইয়াবার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দেয়া হয়েছে । কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ।