বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমতলী উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে ফলের গাছ বিতরণ করা হয়।
মঙ্গলবার ২৮ অক্টোবর বেলা ১১ঘটিকায় আমতলী উপজেলা পরিষদের মিলনায়তনে ফলের চাড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক কবির উদ্দিন ফকির এর নেতৃত্বে সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে ফলের চাড়া বিতরণ করা হয়।
চাড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বি আর ডিবির চেয়ারম্যান মাইনউদ্দিন মামুন,যুবদল নেতা ছগির, পৌর যুবদলের আহবায়ক জাকির হাওলাদার, পৌর যুবদলের সদস্য সচিব ইসরাত শাহ্ পিকু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিউল বাশার লালন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাশওয়ান মুরাদ,আমতলী পৌর যুবদলের ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কবির সিকদার, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার সিকদার, ও অসিম মৃধা, সদস্য রাসেল সহ যুবদলের অনন্য নেতৃবৃন্দ।