ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খলিল জিবরানের কবিতা ‘মা’

author
অনুবাদ: আলমগীর মোহাম্মদ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ সকাল ৮:০৪
ad003
মানুষের মুখে সবচেয়ে সুন্দর শব্দ
হলো "মা",
সবচেয়ে সুন্দর ডাক 
হলো " আমার মা"।
মা একটি মহান শব্দ 
আশা, ভালোবাসা ও মিষ্টতায় ভরা
অন্তরের গভীরে যার সৃষ্টি ।

মা-ই আমাদের সবকিছু 
তিনি আমাদের বেদনায় সান্ত্বনা 
দুর্দশায় আশা এবং
দুর্বলতায় শক্তির উৎস। 

যে ব্যক্তি মা হারায়
সে এক পবিত্র আত্মা হারায় 
যিনি তাকে সদা সুরক্ষা দেন।
প্রকৃতির সকল প্রাণ "মা"ডাক আওড়ায়। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT