ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে জাতীয় সমবায় দিবস পালিত

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ২ নভেম্বর, ২০২৫ সকাল ৭:০৪
ad003
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ স্লোগানের মধ্যে দিয়ে আমতলী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বরগুনার আমতলীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বেলা ১১ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় অফিসার মো: আজাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: রাসেল । বক্তব্য রাখেন  বি,আর ডি,বি কর্মকর্তা মো: ফিরোজ আলম , আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: সাইদুল ইসলাম, বন কর্মকর্তা মনিরুল হক মনি, দারিদ্র বিমচন কর্মকর্তা  শোভন সাহা , বি,আর,ডিবি চেয়ারম্যান মাইনউদ্দিন মামুন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম,সাংবাদিক মহসীন মাতুব্বর ,  সমবায়ী সোহেল মোল্লা (প্রমুখ) । আলোচনা অনুষ্ঠান শেষে সর্বাধিক মূলধন বিশিষ্ট সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয় ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT