ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

author
আমতলী(বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ২ নভেম্বর, ২০২৫ সকাল ১১:২২
ad003
বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামকে অপহরণ করে তার উপরে   বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে । 

রবিবার সকাল ৯ টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে  উপজেলার  শতাধিক শিক্ষক কর্মচারীদের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে সভাপত্বি করেন দক্ষিন তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি এম আব্দুস সোবাহান । বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির, মোয়াজ্জেম হোসেন , মো: হানিফ মিয়া , সহকারী শিক্ষক মো: দেলোয়ার হোসেন , মো: রেজাউল করিম (প্রমুখ) । জানা গেছে গত ২২  অক্টোবর মঙ্গলবার রাতে  একই উপজেলার পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মে: আমিনুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিদ্যালয়ের হোস্টেল থেকে শিক্ষক রফিকুল ইসলামকে তুলে নিয়ে যায় । 

চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি কলাবাগানের একটি ঘরে আটকে রেখে রাতভর তার উপরে অমানবিক নির্যাতন চালায় । এক পর্যায়ে পানির পরিবর্তে প্রস্রাব খাইয়ে দেয় তারা । রাতভর নির্য়তনের পরেরদিন সকালে তাকে বিদ্যালয়ের কাছে রাস্তার উপড়ে ফেলে দিয়ে যায় । বিদ্যালয়ের শিক্ষকরা গুরুতর আহত অবস্থায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন । এ ঘটনায়  শিক্ষক রফিক বাদি হয়ে আমিনুল কে প্রধান আসামী করে গত ২৮ অক্টোবর আমতলী থানায় মামলা দায়ের করেন । শনিবার রাতে মামলার ৩নং আসামি তোতা মিয়া তালুকদার (৩৫) কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ । 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT