ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নৌ-পরিবহন উপদেষ্টা

দেশের নৌ-রুটে যুক্ত হবে আরোও ৬টি নতুন ফেরি

author
Editor

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫ সকাল ১০:১২
ad003
মানিকগঞ্জ প্রতিনিধি

যানবাহন পারাপার ও যাত্রী সেবায় পর্যায়ক্রমে দেশের নৌ-রুটে আরোও ছয়টি নতুন ফেরি সংযোজন করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি-লঞ্চ ঘাট পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, নতুন ফেরি সংযোজনের মাধ্যমে নৌ-রুটের যাত্রী ও পণ্য পরিবহনে গতিশীলতা আসবে। তবে এটি দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে সম্পৃক্ত নয়। ঘাটগুলো আধুনিকায়নের পরিকল্পনা সরকারের রয়েছে, তবে তা বাস্তবায়নে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও অর্থায়ন।

পাটুরিয়া ১ ও ২ নম্বর ফেরিঘাট বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে—এ বিষয়ে অবগত আছেন বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ঘাট দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘাট পরিদর্শনের সময়  বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ, বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উল্লাহ, মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনের পর নৌ-পরিবহন উপদেষ্টা আরিচা বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেজও পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT