ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা হলেন ক্যাটরিনা কাইফ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৫ সকাল ৬:৪৫
ad003
৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি নিশ্চিত করেন ভিকি। 

ভিকি লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’ পোস্টের সঙ্গে যুক্ত করেন একটি হৃদয়ের ইমোজি।

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া; এসব কারণেই বাড়তে থাকে জল্পনা।

গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT