ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরবির চেয়ারম্যান-সিইওর বিরুদ্ধে তদন্ত চায় অর্থ মন্ত্রণালয়

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ২:২৬
ad003
যাযাদি রিপোর্ট

এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ জামাল হাওলাদারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত চায় অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম আসলাম আলমের কাছে চিঠি পাঠিয়ে এ তদন্ত করার কথা বলেছে। তদন্ত শেষে তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানোর কথা বলা হয়েছে চিঠিতে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে ১৯ জুন এনআরবি ইসলামিক লাইফের একজন পলিসিহোল্ডার এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কম্পানির চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইডিআরএ চেয়ারমানকে তদন্ত করার চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।

আইডিআরএর মুখপাত্র সাইফুন্নাহার সুমি বলেন, ‘বিষয়টি মাত্র এসেছে। শিগগির এ ব্যাপারে কাজ শুরু হবে।’
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, কিবরিয়া গোলাম মোহাম্মদ সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইটালি আওয়ামী লীগের সভাপতি। তার স্ত্রী হোসনে আরা বেগম সর্ব ইওরোপিয়ান আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক। তাদের প্রধান সহযোগী সিইও শাহ জামাল হাওলাদার।
আওয়ামী লীগ সরকারের অর্থায়নকারী হওয়ায় উপঢৌকন হিসেবে ২০২১ সালে বীমা কম্পানিটির লাইসেন্স দেয়া হয়। শুরুর দিকে ভালো চললেও আওয়ামী লীগের তহবিলে চাদা দেয়াসহ অর্থ আত্মসাৎ ও পাচার করতে থাকায় কম্পানিটির অবস্থা খারাপ হতে থাকে।

চেয়ারম্যান ও সিইওর যোগসাজশে অনুমোদনহীন বীমা পরিকল্প বিক্রি, অতিরিক্ত ব্যবস্থাপনা খরচ, উচ্চ হারে পলিসি তামাদি হওয়া, কম্পানির বিপুল অঙ্কের নগদ টাকা হাতে রাখা, একক পৃমিয়ামকে মেয়াদি দেখিয়ে তহবিল লোপাট ইত্যাদি হয়েছে বলে আইডিআরএর আগের এক প্রতিবেদনে উঠে এসেছিল। অভিযোগে এ কথাও তুলে ধরা হয়। আত্মসাৎ ও পাচার অর্থ ফেরত আনতে অভিযোগপত্রে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT