ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমান-এর টেলিফোন

author
Editor

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫ সকাল ৯:১৯
ad003
বিশেষ প্রতিনিধি

রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল-এর পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার সন্ধ্যায় (২৮ জুন ২০২৫) লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামাল-এর শারিরীক বিষয়ের সার্বিক খোঁজ-খবর নেন। সিনিয়র এই সাংবাদিককের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে— কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন তারেক রহমান। 

এছাড়া মাসুদ কামাল-এর সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতী’র সাথেও কথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

 এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন।

প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে আছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT