ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে নিষিদ্ধ জাল ও ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস, করলো প্রশাসন

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ২:০৬
ad003
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

ওসমানীনগর উপজেলার হাওর অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইনে পরিচালিত অভিযানে প্রায় ৫০,হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ ও অন্যান্য জাল এবং ফাঁদ জব্দ করেছে প্রশাসন। 

শনিবার (২৮জুন) দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের আলীপুর-পীরের বাজার জাপার খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানকালে মোট ৪টি চায়না দুয়ারী জাল ও ৭টি মশারী বেল জাল ও ফাঁদ জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৪০০০, মিটার। পরবর্তীতে এসব জাল ও ফাঁদ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন,  উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম, ওসমানীনগর থানা পুলিশ। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাালিম বলেন, হাওরের মাছের প্রজনন ও টেকসই মৎস্যসম্পদ রক্ষায় এই অভিযান। মৎস সুরক্ষা আইন ১৯৫০ অনুসারে এই ধরনের নিষিদ্ধ জাল  ও অবৈধ ফাঁদ তৈরি করে মৎস সম্পদ ধ্বংস করা হচ্ছে। আজকে এই এলাকায় আমাদের অভিযানের মাধ্যমে  আমরা নিষিদ্ধ জাল অবৈধ ফাঁদ আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে। এইভাবে উপজেলার প্রত্যেকটি এলাকায় অভিযান  পরিচালনা করা হবে, সমস্ত নিষিদ্ধ জাল অবৈধ ফাঁদ  আমাদের অভিযানের মাধ্যমে আইন অনুযায়ী ধ্বংস করে দেয়া হবে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এ ধরনের জাল এবং ফাঁদ দিয়ে মাছ ধরার ফলে মা মাছ ও পোনা নিধন হয়, যা হাওরের প্রাকৃতিক মাছের বংশবৃদ্ধিতে বড় বাধা হয়ে দাঁড়ায়। হাওরের মাছ রক্ষায় এ অভিযান চলমান থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT