বরিশাল বিভাগের দীর্ঘদিনের অবহেলা ও কর্মসংস্থান সংকট দূর করতে নাগরিক-চালিত অরাজনৈতিক প্ল্যাটফর্ম B-KAM (বরিশাল কর্মসংস্থান অধিকার মঞ্চ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্ল্যাটফর্মটি পায়রা বন্দরের পূর্ণ বাণিজ্যিকীকরণ, বরিশাল–ঢাকা রেললাইন বাস্তবায়ন, EPZ/SEZ চালু, বৃহৎ শিল্পায়ন ও কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণসহ ৮ দফা দাবি উপস্থাপন করেছে।
সংগঠনটির নেতৃত্বে রয়েছেন Convener রুবাই ইসলাম। Co-Convener গাজী গোলাম রব্বানী, মশিউর রহমান খান মুন্না, তৌফিকুর রহমান তৌফিক, হাবিবুর রহমান রিয়া ও মোঃ মতিউর রহমান। Member Secretary অ্যাডভোকেট বেলাল হোসেনসহ উপদেষ্টা পরিষদে আছেন—অ্যাডভোকেট মোঃ বাকের খান, অ্যাডভোকেট মামুন হোসেন, প্রফেসর সরওয়ার হোসেন, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন ও মোঃ মিজান রহমান।
B-KAM স্বাক্ষর সংগ্রহ, উন্নয়ন চার্টার প্রদান, সেমিনার, জনসংলাপ ও নিয়মিত মনিটরিংয়ের মতো শান্তিপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে এবং জানিয়েছে—তারা কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে নয়, বরিশালের উন্নয়নের পক্ষে কাজ করবে।