ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ইলিয়াস আলী সভাপতি জিল্লুর রহমান সম্পাদক

কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ২:০৫
ad003
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জের কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় । ভোট গণনা শেষে রাত সাড়ে দশটায় ফলাফল ঘোষণা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।

নির্বাচিতরা হলেন মো. ইলিয়াস আলী সভাপতি ও মো. জিল্লুর রহমান সাধারণ সম্পাদক, সহ-সভাপতি মো. শাহজাহান, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, কোষাধ্যক্ষ সুজন সাহা বংশী , দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান স্বপন, সদস্য - সোহেল খাঁন, মো. আফজাল হোসেন, মো. আশরাফ উদ্দিন, মো. আলমগীর, জোবায়ের আলম শরীফ ও মো. মনির উদ্দিন। 

১৬১৮ জন ভোটারের মধ্যে ১৩২৯ জন ভোট প্রদান করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া।

ছবি: ইলিয়াস আলী সভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT