ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ৬ টি পয়েন্টে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত করা হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ৬টি পয়েন্টে ওএমএস ডিলার নির্বাচিত করা হয়।
এর আগে ঘোড়াঘাট পৌর এলাকার ৬ টি পয়েন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীরা ডিলারের জন্য আবেদন করেন।
নির্বাচিত ডিলারগণ হলেন,পৌরসভার নূরজাহানপুর এলাকায় জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে মো. সজীব কবির, টিএন্ড মোড়ে নাসিম মিয়া, ওসমানপুর বাজারে মোঃ নাঈম মিয়া, ঘোড়াঘাট পুরাতন বাজারে রাফছান জানি শুভ, বাগেরহাট বাজারে মোঃ মাহফুজার রহমান সাজু।
লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. নাহিদা আখতার, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।