বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যেগে আইন-শৃঙ্খলা ,সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, সোমবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন, আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মো: আসরাফুল ইসলাম, নৌবাহিনীর কমান্ডার মো: নকিব হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, আমতলী বন্দর মাদরাসার অধ্যক্ষ মো: ইউনুষ আলী হাওলাদার, একাডেমিক সুপার ভাইজার গোলাম মাহামুদ সেলিম , বি,আরডিবি চেয়ারম্যান মাইন উদ্দিন মামুন , পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, এ,কে সরকারী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বজলুর রহমান ,এম,ইউ,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম কবির, আমতলী প্রেসক্লাবের সভাপতি মে: রেজাউল করিম প্রমুখ।