ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ভোলায় ছাত্রশি‌বি‌রের কেন্দ্রীয় সভাপ‌তি

হা‌সিনার এই রায় য‌তেষ্ঠ না দ্রুত রায় কার্যকর করা জরুরী

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৬
ad003
বাংলা‌দেশ ইসলামী ছাত্রশি‌বি‌রের কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি জা‌হিদুল ইসলাম ব‌লে‌ছেন, র্দীঘ দিন ধ‌রে সবার এক‌টি আকাঙ্ক্ষা  ছি‌লো গনহত‌্যার রা‌য়ের বিষ‌য়ে। আমরা ছাত্রশি‌বির দ্রুত রায় প্রদা‌নের বিষ‌য়ে গণ‌মি‌ছিলসহ বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছি।  ধীরগ‌তি হ‌লেও অব‌শে‌ষে গণহত‌্যার রায় হয়ে‌ছে। কিন্তু এই রায় য‌তেষ্ঠ না। দ্রুত সম‌য়ের মধ্যে রায় কার্যকর করা জরুরী।

 মঙ্গলবার দুপু‌রের ভোলা জেলা প‌রিষদ হলরু‌মে ভোলা সরকা‌রি ক‌লেজ ছাত্রশি‌বি‌রের আয়োজ‌নে নবীন বরন ও ক‌্যা‌রিয়ার গাইডলাইন অনুষ্ঠা‌ন শে‌ষে তি‌নি সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন।

তি‌নি আরো ব‌লেন, শেখ হা‌সিনা যে‌হেতু ভার‌তে পা‌লিয় আছেন। তা‌কে সরকার  ইন্টার‌পো‌লের মাধ‌মে দ্রুত দে‌শে এনে ফাঁ‌সির রায় কার্যকর কর‌বেন ব‌লে আশা কর‌ছি। 
 
ইসলামী ছাত্রশি‌বি‌রের কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি জা‌হিদুল ইসলাম আরো ব‌লেন, পু‌লিশ প্রধান মামু‌নের সাজা দেওয়া হ‌য়ে‌ছে। তার দ্বিমত পোষণ কর‌ছি আমরা। কারণ সে যে অপরাধ ক‌রেছেন তা ন‌্যায় বিচা‌রের প‌রিপূর্ণ হয়‌নি। তারও আমরা সর্বোচ্চ শা‌স্তির দাবী কর‌ছি। এছাড়াও আমরা ম‌নে কর‌ছি তার বিষ‌য়ে আপিল ও রি‌ভিউ হ‌বে এবং তারও সর্বোচ্চ শা‌স্তি হ‌বে। 

ভোলা সরকা‌রি ক‌লে‌জের ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি ইমরান হোসাইনের সভাপ‌তি‌ত্বে  বক্তব‌্য রা‌খেন, ছাত্রশি‌বি‌রের কেন্দ্রীয় ক‌মি‌টির স্পোর্টস সম্পাদক হারুন অর র‌শিদ রা‌ফি , পাঠাগার সম্পাদক সো‌হেল রানা, সু‌প্রিম কো‌র্টের আপিল ডি‌ভিশ‌নের আইনজী‌বি এড‌ভো‌কেট মো: পার‌ভেজ হোসাইন, ভোলা শহর শাখার ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি আব্দুল্লাহ আল আমিন, সে‌ক্রেটারী মো: হাসনাইন আহ‌মেদ প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT