ভোলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নতুন জেলা প্রশাসক ডা: শামীম রহমান।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভোলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা: শামীম রহমান বলেন, আমি জনগণের সেবক হতে চাই। জনগণের সেবাই নিজেকে নিয়োজিত করতে চাই। এজন্য সকল গণমাধ্যম কর্মীদের সহযোগীতার আহবায়ন জানান।