ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও হাসান মো. হাফিজুর রহমানের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

author
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫ দুপুর ২:০১
ad003
পিরোজপুরের ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক হাসান মো. হাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে নির্বাহী অফিসারের কার্য্যালয় এই স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সাবেক আমির ও পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী নির্বাচনী পরিচালক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক তৌহিদুর রহমান রাতুল, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলাম, উপজেলা জামায়াত প্রচার সম্পাদক মাও, কবির হোসেন, সদর ইন্দুরকানী ইউনিয়ন আমির মাওলানা খাইরুল বাসার, পত্তাশী ইউনিয়ন সেক্রেটারি মাও. এনামুল কবির, বালিপাড়া ইউনিয়ন আমির মো. শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুন হোসেন, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকির হোসেনসহ উপজেলা জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নবাগত ইউএনও সকলের সাথে কুশল বিনিময় করেন এবং জনকল্যাণমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি গত ১৯ নভেম্বর ইন্দুরকানী উপজেলায় যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT