ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় "টে‌লি‌ভিশন জার্না‌লিস্ট ফোরাম" না‌মে সংগঠ‌নের আত্মপ্রকাশ

author
ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫
ad003
ভোলায় "টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, ভোলা" না‌মে টে‌লি‌ভিশন সাংবা‌দিক‌দের এক‌টি সংগঠ‌নের আত্মপ্রকাশ ক‌রে‌ছে। 

শুক্রবার রা‌তে ভোলা প্রেসক্লাবে হলরু‌মে এই সংগঠ‌নের নাম ঘোষণা করা হয়।  ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনু'র সভাপতিত্বে সভায়  বক্তব্য রাখেন চ্যানেল আই এর ভোলা জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, এন‌টি‌ভির স্টাফ রি‌পোর্টার আফজাল হো‌সেন, সময় টি‌ভির স্টাফ রি‌পোর্টার না‌সির উদ্দিন লিটন। এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন, নিউজ টু‌য়ে‌ন্টি‌ফোর প্রতি‌নি‌ধি জুন্নু রায়হান, জি‌টি‌ভির প্রতি‌নি‌ধি এম হেলাল উদ্দিন, একাত্তর টি‌ভির প্রতিনি‌ধি কামরুল ইসলাম, বৈশাখী টি‌ভির প্রতি‌নি‌ধি মিজানুর রহমান, দেশ টি‌ভির প্রতি‌নি‌ধি ছোটন সাহা, চ‌্যা‌নেল টু‌য়ে‌ন্টি‌ফোর এইচ এম জাকির, যমুনা টি‌ভির প্রতি‌নি‌ধি জু‌য়েল সাহা বিকাশ, এসএ টি‌ভির প্রতি‌নি‌ধি বিল্লাল হো‌সেন, মাই টি‌ভির প্রতি‌নি‌ধি আরিফ হো‌সেন লিটন, গ্লোবাল টিভির প্রতিনিধি অনিক আহমেদ, এখন টি‌ভির প্রতি‌নি‌ধি ইম‌তিয়াজুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি মো: মহিউদ্দিন, নাগ‌রিক টি‌ভির প্রতি‌নি‌ধি মলয় দে, চ‌্যা‌নেল এস টি‌ভির প্রতি‌নি‌ধি মনছুর আলম, এটিএন নিউজ টি‌ভির প্রতি‌নি‌ধি মো: ফ‌রিদুল ইসলাম,  বিজয় টিভির প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তপ্রমূখ।

সভায় উপস্থিত সদস্যবৃন্দের আলোচনা আগামী দুই সপ্তাহের মধ্যে   নির্বচনের মাধ‌্যমে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় নির্বাচ‌ন পরিচালনার জন্য ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুকে প্রধান নির্বাচন কমিশনার এবং সময় টিভির স্টাফ রি‌পোর্টার নাসির উদ্দিন লিটন ও ডিবিসি'র জেলা প্রতিনিধি অচিন্ত মজুমদারকে নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT