ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স গত অর্থবছরে

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ২:৫৭
ad003
যাযাদি ডেস্ক


গত অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। 

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের দেশে এসেছে ৩ হাজার ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

আর ২০২৩-২৪ অর্থবছরজুড়ে এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ২২ লাখ বা ২৩.৯১ বিলিয়ন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ।

এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT