ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ ইসলাম অবমাননা করলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে

- ধর্ম উপদেষ্টা

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ সকাল ৮:২৫
ad003
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালেদ হোসাইন বলেছেন, বাংলাদেশে কেউ ইসলাম অবমাননা করলে তাদেরকে দ্রুততার সঙ্গে আইনের আওতায় নেওয়া হবে। আমি আশ্বস্ত করতে পারি, বাংলাদেশে কেউ কোনোভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না। আপনারা কেউ দয়া করে আইন হাতে নেবেন না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাঠে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশি; কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই আমার কাজ করতে হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সম্মেলনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হিসেবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT