বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা এন,এস,এস সংবর্ধনার আয়োজন করে । এন,এস,এস এর নির্বাহী পরিচালক এড,শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,সমাজ সেবা কর্মকর্তা মো: মানজুরুল হক কাওসার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো:রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশনের আমতলী এপি এরিয়া ম্যানেজার বিভুজান বিশ্বাস ,প্রকল্প পরিচালক মো: শহিদুল ইসলাম , আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: জাকির হোসেন ,ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ডাইরেক্টর মৃদুল চন্দ্র (প্রমুখ) । এর আগে আমতলী অফিসার্স ক্লাব ও আমতলী পৌরসভা বিদায় সংবর্ধনার আয়োজন করে।