ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে অজ্ঞাত রোগে এক ব্যক্তির ৬টি মহিষের মৃত্যু

author
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩২
ad003
পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম খেজুরবাড়িয়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে ৬টি মহিষ মারা গেছে। আরও ১০টি মহিষ গুরুতর অসুস্থ বলে জানা গেছে। মৃত মহিষগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা। হঠাৎ করে রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মহিষগুলোর মালিক আব্দুল খালেক। তিনি বাউফল সাব-রেজিস্ট্রার অফিসে মুহুরি হিসেবে কর্মরত।

গত দু’দিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে গরুগুলোতে জ্বর, খাবার না খাওয়া, অতিরিক্ত লালা ঝরা ও দাঁড়াতে না পারার মতো উপসর্গ দেখা দেয়। দ্রুত অবস্থার অবনতি হওয়ায় ছয়টি গরু মারা যায়। অসুস্থ গরুগুলোকে স্থানীয় ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিক খালেক মুহুরি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর আক্রান্ত এলাকা পরিদর্শন করে রোগের উৎস শনাক্তে নমুনা সংগ্রহ করেছে। তারা খামারিদের সচেতনতা বাড়াতে জরুরি নির্দেশনাও দিয়েছে।

এলাকাবাসী দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সহায়তা বাড়ানোর জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT